1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

না ফেরার দেশে কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৫৪ Time View

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট।

ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ওয়ার্নের ম্যানেজমেন্ট এইডিটি।

তারা জানিয়েছে ওয়ার্নকে তার ভিলায় অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর চিকিৎসকরা অনেক চেষ্টা চালালেও তা বিফলে যায়। পরিবার তার মৃত্যুর বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধও জানিয়েছে।

তারা বিবৃতিতে বলেছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দুইজন কিংবদন্তিকে হারালো অস্ট্রেলিয়া। এর আগে শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি রড মার্শ।

১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ