1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বাংলাদেশের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালেন ডোনাল্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৬১ Time View

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যালেন ডোনাল্ড। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই নিজের কাজ শুরু করবে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে ডোনাল্ড কাজ করবে। আমাদের এমনই চুক্তি হয়েছে।’

এর মধ্যে দিয়ে ক্যারিবীয় কোচ ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড। গত নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন গিবসন।

৫৫ বছর বয়সী ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন। বল হাতে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি জীবনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের ত্রাস ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংকেই পেশা বানিয়ে নেন। সেই সঙ্গে ধারাভাষ্য কক্ষেরও শোভা বাড়িয়েছেন তিনি। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি।

এরপর ২০১৬ সালে ডোনাল্ড অস্ট্রেলিয়ার খন্ডকালিন কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা দলের উপদেষ্টা ছিলেন তিনি। কোচিং করিয়েছেন কাউন্টি দল ওয়ারউইকশায়ারেরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ