1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দ্রুতই সবজির বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ Time View

চড়া সবজির বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ নেব। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবজি বাজার সংশ্লিষ্ট সবাইকে তৎপর হয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন স্থানে কৃষক, পাইকারদের যারা হয়রানি করছে, নানান ভাবে চাপ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সবজি মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দরিদ্র, নিম্ন আয়, সীমিত আয়ের মানুষের সীমিত আয় দিয়ে যেন সবজি কিনে খেতে পারে সেটা নিশ্চিতে আমরা কাজ করব। তবে চাষি যদি সবজি উৎপাদন করে লাভ করতে না পারেন বা সঠিক দাম না পান তাহলে সেই চাষি সবজি চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন। দুই-তিন বার বৃষ্টি হওয়ার কারণে সবজি চারা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে সবজি ভালোভাবে উৎপাদন হয়নি, তাই দাম একটু বেশি। তবে আমরা বিশ্বাস করি, আমাদের যে জাতগুলো আছে এগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারলে দেশে সবজির কোনো ঘাটতি হবে না। সেই সঙ্গে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, গত ১২-১৩ বছরে আমাদের সবজির উৎপাদন বেড়েছে কয়েকগুণ। আগামী দিনে আরও বাড়বে। সবজি উৎপাদন বাড়িয়ে আমরা আন্তর্জাতিক বাজারে সবজি রপ্তানি করতে চাই। আমাদের সবজি পুষ্টি সমৃদ্ধ, খেতেও সুস্বাদু। তাই আমরা যদি সঠিক কর্মসূচি নিতে পারি তাহলে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে আমরা সবজি রপ্তানি করতে পারব। আর রপ্তানি করতে পারলে কৃষকের আয় আরও বৃদ্ধি পাবে, যে কারণে কৃষক সবজি চাষে আরও আগ্রহী হবেন।

জাতীয় সবজি মেলার উদ্বোধন শেষে তিনি পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’ প্রতিপাদ্য নিয়ে এবারের সবজি মেলা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ বারের মতো সবজি মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ