1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আয়ার প্রতি তৈমুরের ‘দুর্ব্যবহারের’ অভিযোগে ভর্ৎসনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

মা কারিনা কপূর খানের সঙ্গে ঘুরতে বেরোবে খুদে তৈমুর। উত্তেজনা তুঙ্গে। হাতে-পায়ে তা স্পষ্ট। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল সাইফ আলি খানের বড় ছেলে তৈমুরের ছটফটানি। তারই জেরে সমালোচকদের নিশানা পাঁচ বছরের তারকা-সন্তান।

ভিডিয়োয় দেখা গিয়েছে, কারিনা বাড়ির ভিতর থেকে বেরিয়ে গাড়িবারান্দার দিকে এগোচ্ছেন। পিছনে তার ছেলে তৈমুর। তারও পিছনে তৈমুরের আয়া সাবিত্রী। খুদের পিঠে হাত দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে চাইলেন সাবিত্রী। কিন্তু ছটফটে তৈমুরের তা অপছন্দ। ধমক দিয়ে বলে উঠল, ‘‘আমার গায়ে হাত দেবে না।’’ মায়ের সঙ্গে সঙ্গে গাড়ির দিকে এগিয়ে গেল তৈমুর। সাবিত্রীও খুদের পিছু নিলেন। পিঠে হাত দিয়ে গাড়িতে উঠতে সাহায্য করলেন।

এই ভিডিও দেখে এক দল ভক্ত তাঁদের বিরক্তি প্রকাশ করলেন ইনস্টাগ্রামে। কারও বক্তব্য, ‘এর বাবাও বোধহয় বাড়িতে তাঁর কর্মচারীদের সঙ্গে এমনই ব্যবহার করেন। তাই এ সব শিখেছে তৈমুর।’ কেউ বললেন, ‘এত সাহস কী করে হয় আয়ার সঙ্গে এমন আচরকণ করার?’

প্রসঙ্গত, তৈমুরের এবং কারিনার ছোট ছেলে জহাঙ্গিরের জন্মের সময়ে সাবিত্রী শিরোনাম দখল করেছিলেন। পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসেন তিনি বারবার। আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে তাঁর বেতন। সূত্রের খবর, জুহুর একটি হাই প্রোফাইল সংস্থা থেকেই কারিনা বেছে নিয়েছিলেন সাবিত্রীকে। তাঁর মাসিক বেতন দেড় লক্ষের কাছাকাছি।

তৈমুর যে তাঁর খেলার সঙ্গী হিসাবে তাঁকে বেশ পছন্দ করে, তার প্রমাণ বারবার পাওয়া গিয়েছে। ছোট্ট তৈমুরের সঙ্গে তিনিও কিন্তু প্রত্যেকের নজরেই। তৈমুরকে এক্কেবারে জন্মের পর থেকেই আগলে রাখেন তিনি। দেখশোনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ