1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮৮ রানে হারায় বাংলাদেশ। সবুজের প্রতিনিধিদের ৩০৬ রানের জবাবে ২১৮ রানে থেমেছে আফগানদের ইনিংস। ফলে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগার বাহিনী। তৃতীয় ম্যাচে সোমবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ তামিমদের সামনে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ৪ উইকেটে। এ ম্যাচে জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুই এবং ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে।

চট্টলার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের পেস তোপে শুরু থেকেই চাপের মুখে ছিল রশিদ খানরা। ১৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে দল। আফগানদের দুটি উইকেটই পড়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের কল্যাণে। এ পেসারের প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবর থ্রো-ইনে রানআউটের শিকার হন রিয়াজ হাসান। এরপর ওয়ানডাউনে খেলতে নামা হাশমতউল্লাহ শহীদিকেও সাজঘরে ফেরান তিনি। মুশফিকের হাতে ধরা পড়েন আফগান অধিনায়ক। দুজন মিলে স্কোর বোর্ডে যোগ করেন মাত্র ৬ রান।

দুই উইকেট হারিয়ে ফেললেও ওপেনার রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবিরা আশা দেখিয়েছিলেন আফগানিস্তানকে। কিন্তু তাদের প্রচেষ্টাও যায় বিফলে। রহমত ৫২, জাদরান ৫৪, নবি ৩২ ও রশিদ খান ২৯ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব ও তাসকিন।

এর আগে লিটন দাসের পঞ্চম ওয়ানডে শতক ও মুশফিকুর রহিমের ৮৫ রানে ভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ