1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কিন্তু গাঙে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে। আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থেকে থাকে, দূর করে ফেলেন। কারণ, ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ