1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রথমবারের মতো শুক্রবারেও দেয়া হবে করোনার টিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ Time View

দেশে প্রথমবারের মতো এই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন টিকা নেয়ার জন্য কোনও রেজিস্ট্রেশন দরকার হবে না। কেবল মোবাইল নম্বর দিয়ে টিকা দেয়া হবে।

শুক্রবারে কেন টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ২৬ ফেব্রুয়ারিতেও প্রচুর পরিমাণে টিকা দেয়া হবে। মানুষের টিকা নেয়ার চাপ রয়েছে তাই শুক্রবার টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে।

স্বাস্থ্য অধিদফতর আগেই জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকার প্রথম ডোজের কার্যক্রম শেষ হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ