1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ডিএনসিসির সব কর অনলাইনে আদায়ের নির্দেশ মেয়রের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ Time View

সব ধরনের কর আদায় আগামী ২৮ মার্চের মধ্যে অনলাইন ভিত্তিক করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। জনদুর্ভোগ কমাতে ও কর আদায় প্রক্রিয়া সহজতর করতে তিনি এই নির্দেশনা দেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-২ নগরভবনে আয়োজিত রাজস্ব বিভাগের কর আদায়সহ সার্বিক কর্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ২৮ মার্চের পর নগদ টাকা নেওয়ার ব্যবস্থা থাকবে না। সব টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে।

তিনি আরও বলেন, বিদেশে সব ধরনের কর অনলাইনে আদায় করা হয় বলেই সবাই কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এই পরিবর্তনটা আনতে চাই।
ইতোমধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইন ভিত্তিক কর আদায় শুরু হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, অঞ্চল গুলোতে হেল্পডেস্ক গঠন করতে হবে। মানুষ যাতে কর দিতে এসে সহযোগিতা পায় তার জন্য হেল্পডেস্কের প্রয়োজন রয়েছে।

এ সময় মেয়র ডিএনসিসির সব নাগরিকদের তাদের ফোন নম্বর, এনআইডি নম্বর ও ই-মেইল নম্বর সংশ্লিষ্ট অঞ্চলসমূহে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সভায় ডিএনসিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ