1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘কৃষি উদ্ভাবন’ বৈঠকে যোগ দিতে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

জলবায়ুর জন্য কৃষি উদ্ভাবনের (এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট-এআইএম) প্রথম মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিতে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ২০ ও ২১ ফেব্রুয়ারি দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে এ বৈঠক হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘এআইএম ফর ক্লাইমেট’ সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ উদ্যোগ। গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-২৬) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। ২০২১-২৫ মেয়াদে পাঁচ বছরব্যাপী এ উদ্যোগের উদ্দেশ্য হলো- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফুড সিস্টেম উদ্ভাবনে বিনিয়োগ, গবেষণা এবং সহযোগিতা সম্প্রসারণ। প্রাথমিকভাবে এখাতে চার বিলিয়ন ডলার বর্ধিত বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশসহ বর্তমানে ৩৬টি দেশ ও ৭৫টি বেসরকারি প্রতিষ্ঠান এআইএম’র অংশীদার।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মারিয়ম আলমেইরি, যুক্তরাষ্ট্রের কৃষি সচিব থমাস জে ভিলস্যাকসহ প্রায় ৩০টি দেশের কৃষিমন্ত্রী ও অন্যান্য বেসরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বৈঠকে বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবিলায় সরকারে উদ্যোগ ও চ্যালেঞ্জ তুলে ধরবেন কৃষিমন্ত্রী।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার।

এআইএম বৈঠক শেষে কৃষিমন্ত্রী দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে ‘ফুড, এগ্রিকালচার ও লাইভলিহুডস’ সেমিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি বাংলাদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। ২৩ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ