1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আগামী বছর থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি ২ দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন ছুটি থাকবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাপ্তাহিক ছুটি আগামী বছর থেকে কার্যকর হবে বলে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

জানা গেছে, সরকারি ছুটি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কেবল শুক্রবার। এই ছুটি বাড়াতে প্রস্তাব করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বর্তমান কারিকুলাম অনুসারে কেবলমাত্র শুক্রবারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে শুক্রবারের সাথে শনিবারও ছুটি থাকবে। নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলামের বইয়ে পাঠদান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ