1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

হেনরির তাণ্ডবে ৯৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

টেস্টে অটো চয়েজ নন। ট্রেন্ট বোল্টের চোটে মিলল সুযোগ। সেই সুযোগট লুফে নিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার বল হাতে রীতিমতো আগুন ঝরালেন, তাতেই পুড়ে ছাই দক্ষিণ আফ্রিকা। হেনরির বিধ্বংসী বোলিংয়ে (৭/২৩) ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা।

ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং। অথচ এই টেস্টের আগে ক্যারিয়ারে ৫ উইকেটই ছিল না ডানহাতি এই পেসারের।

ছয় নম্বরে নামা জুবায়ের হামজার ২৫ রানই প্রোটিয়াদের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। কাইল ভারনানের সঙ্গে তার ৩৩ রানের জুটিটি ইনিংসের সবচেয়ে বড় জুটি! হেনরির তোপে এতটাই তটস্থ ছিল সফরকারীরা।

বোলিং সহায়ক উইকেটে সকালের বাতাসটা পুরোপরিই কাজে লাগিয়েছেন হেনরি। দক্ষিণ আফ্রিকার ওপরের চার ব্যাটসম্যানের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটি ধুঁকতে ধুঁকতে ৪৯.২ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ