1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি।

সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে এখন তা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

অর্থাৎ আগামী শুক্রবার ফাইনাল মাঠে গড়াবে বিকাল সাড়ে ৫টায়। আজ (বুধবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়, ‘১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার জয়ী দল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।’

ইতোমধ্যে এবারের বিপিএল পেয়ে গেছে এক ফাইনালিস্টকে। আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

দ্বিতীয় ফাইনালিস্টও চূড়ান্ত হয়ে যাবে বুধবার (১৬ ফেব্রুয়ারি)। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে এদিন মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ