1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে আরও ইমাম-মুয়াজ্জিন নিতে কাতারের সঙ্গে বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ দেন। কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী দিনগুলোয় বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নিবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ