1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শিল্পী মুস্তাফা মনোয়ার আবার পাপেট শো নিয়ে দীর্ঘদিন পর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ১৭৯ Time View

বাংলাদেশে পাপেট শো জনপ্রিয় করে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন শিল্পী মুস্তাফা মনোয়ার। শিশু-কিশোরদের জানা ও শেখার মজার অনুষ্ঠান পাপেট শো নিয়ে তিনি এবারের ঈদে আসছেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। দীর্ঘদিন পর শিল্পী মুস্তাফা মনোয়ার পাপেট শো নির্মাণ করেছেন। চারটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

ছোটবেলায় গ্রামের মেলাতে পুতুল নাচ আকর্ষণ তৈরি করেছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের মাঝে। কলকাতা আর্ট কলেজে পড়তে গিয়ে  প্রথম ভারতের নানা জায়গায় পাপেট শো দেখেন তিনি। পড়াশোনা শেষ করে দেশে ফিরে অন্যসব কাজের পাশাপাশি পাপেট নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালান । বাংলাদেশে পাপেট তৈরি ও কাহিনী সংবলিত পাপেট প্রদর্শনের তিনিই মূল উদ্যোক্তা। পাপেটের মাধ্যমে খেলতে খেলতে শিশু-কিশোরদের শেখা ও জানার প্রতি আকর্ষণ তৈরির কৌশলটি তিনিই প্রবর্তন করেন।

এবার ঈদে শিল্পী মুস্তাফা মনোয়ার ছোট্ট বন্ধুদের জন্য নির্মাণ করেছেন ‘বহুরুপী’, ‘লিচু চোর’, ‘প্রজাপতি’ এবং ‘কাজের বিচার’ শীর্ষক চারটি গল্প নিয়ে পাপেট শো।  ঈদের দিন থেকে টানা চারদিন ধারাবাহিকভাবে এই চার পর্বের প্রচার হবে প্রচার হবে মাছরাঙা টিভিতে প্রতিদিন সকাল ১০টা ২০মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ