1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ওটিটিতে প্রথম ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭২ Time View

ওটিটি মাধ্যম দিয়ে আবারও পর্দায় ফিরছেন এক সময়ের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত। আগামী ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। সিরিজটির মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের পারফেক্ট জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে খুব তাড়াতাড়ি।’

বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি পরিচালিত ওয়েব সিরিজটির গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ ও নিকটজনেরা তার খোঁজ করতে গেলে বেরিয়ে আসে এ অভিনেত্রীর জীবনের নানা অজানা তথ্য ও যাতনার কাহিনী। কে এই অনামিকা? কোথায় হারিয়ে গিয়েছেন তিনি এসব প্রশ্নের উদঘাটন হবে সিরিজটিতে।

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাধুরীর। এরপর একে একে কাজ করেন ‘বেটা’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কোন’সহ অসংখ্য সফল সিনেমায়।

১৯৯৯ সালে বিয়ের পর নিজেকে আড়াল করে নেন শোবিজ অঙ্গন থেকে। তবে ২০০৭ এ ‘আজা নাচলে’ ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রত্যাবর্তন করেন মাধুরী। তিন বছর আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কলঙ্ক’। তবে অনেক দিন পর এ সিরিজে তাকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ