1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

টাইগার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮০ Time View

ব্যাটিং কোচ থাকবেনবাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না প্রিন্স। প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। গত বছর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। পরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।

সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া লম্বা সময় পরিকল্পনা করতে হয়েছে প্রিন্সের। এর মধ্যেই উন্নতির ছাপটা স্পষ্ট ছিল। বিশেষত লিটন দাস দারুণ ব্যাটিং করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের পর সেঞ্চুরি পেয়েছিলে নিউজিল্যান্ডের মাটিতেও। ভালো করছিলেন অন্য তরুণরাও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৫৮ রান। এই রানই মূলত গড়ে দিয়েছিল কিউইদের মাঠে তাদের বিপক্ষে প্রথম জয়ের ভিত। এর আগে প্রিন্সের স্বদেশি ওটিস গিবসনের সঙ্গেও বিসিবির সম্পর্কের অবসান ঘটে।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই কোচের অভিজ্ঞতা কাজে লাগতে পারতো টাইগারদের জন্য। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ