1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মুক্তির আগেই ২৫০ কোটি রুপি আয় করলো ‘রাধে শ্যাম’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭ Time View

মুক্তির আগের ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে প্রভাস-পূজা নেগড়ে অভিনীত প্রেমকাহিনি ‘রাধে শ্যাম’। শুধু মাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ইতিমধ্যে এই মোটা অঙ্ক আয় করেছেন প্রযোজক।

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও কোনও পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়নি।

গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই প্রভাস-পূজার এই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। কিন্তু করোনার কারণ পিছিয়ে গিয়েছে ওই ছবির মুক্তির। পরে ১৪ জানুয়ারি ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘রাধেশ্যাম’ছবি মুক্তির দিন ক্ষণ ফের পিছায়।

‘রাধেশ্যাম’ দেশে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলির মধ্যে একটি। যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।

তবে এখন ভারতে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন ছবি-নির্মাতারা। গত বুধবার নেটমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

‘বাহুবলী’ ছবির পর ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস এক জন। শোনা যায়, ‘রাধে শ্যাম’ ছবিতে অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে ১০০ কোটি টাকা চেয়েছিলেন প্রভাস। শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও কিছু অংশ চেয়েছেন এই অভিনেতা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা এবং নির্মাতাদের কেউই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ