1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র গ্র্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ Time View

নেট দুনিয়ায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার। এটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। সিনেমাটি নিয়েও চলছে আলোচনা। এতে অভিনয়ের ঝলক দেখিয়ে দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট।

ছবিতে তাকে যৌনপল্লির ‘গাঙ্গুবাই’ রূপে দেখা যাবে। মুম্বাইয়ের অন্ধকার গলির এই কুখ্যাত যৌনকর্মী একসময় ত্রাস সৃষ্টি করেছিল। আলিয়ার এই নতুন পরিচয় সবাইকে শিহরিত করল।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমার ট্রেলারটি ইঙ্গিত করেছে যে সিনেমাটি মজাদার এবং বিনোদনে ভরপুর হবে। সেইসঙ্গে থাকবে অনেক সামাজিক ও রাজনৈতিক বার্তাও।

এদিকে জানা গেল, মুক্তির আগেই সিনেমাটি ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসরে ছবিটির গ্র্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে উৎসবটি অনুষ্ঠিত হবে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র তারকা খচিত প্রিমিয়ার, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বানসালি এবং অন্যান্যরা উপস্থিত থাকবেন এতে।

সিনেমাটি পাঁচটি থিয়েটারে প্রদর্শিত হবে। তবে ১৬ তারিখে দুটি থিয়েটারেই দেখা যাবে এবং ১৭, ১৯, ২০ তারিখেও প্রদর্শনী হবে সিনেমাটির।

সঞ্জয় লীলা বানসালির প্রথম সিনেমা হিসেবে এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে। তবে আলিয়া ভাটের এটি তৃতীয় সিনেমা। এর আগে আলিয়ার ‘হাইওয়ে’ ও ‘গালি বয়’ বার্লিনে বিশেষ বিভাগেও প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ