1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবা আজাদকে। এ নিয়ে এখন বলিউড পাড়ায় গুঞ্জন ও জল্পনা। প্রশ্ন উঠেছে- তাহলে কী তারা সম্পর্কে জড়াচ্ছেন? যদিও এ বিষয়ে কেউ মুখ খুলেননি। তবে নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহ বিষয়টি নিয়ে জল্পনা আরও উস্কে দিলেন। আলোচনাটা শুরু হয়ে হৃতিক ও সাবাকে একসঙ্গে মুম্বাইয়ে একটি রেস্তরাঁয় দেখা যাওয়ার পর।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি সংবাদমাধ্যম ইমাদ শাহের কাছে হৃতিক ও সাবার সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান। উল্টো ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি। এখন কথা বলতে পারবো না।’

অপরদিকে অন্য আরেকটি সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে খোদ সাবার কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। অন্য বিষয়ে কথা বললেও হৃতিক প্রসঙ্গে আসতেই কেটে দেন ফোন।

দুই শিল্পীর একই ধরনের আচরণে জল্পনা বেড়ে যায়। তাহলে কী বিচ্ছেদের এত বছর পরে হৃতিক সঙ্গী খুঁজে পেলেন?

এর উত্তরে অন্য একটি সূত্র দাবি করছে, সাবা এবং হৃতিক প্রেম করছেন না। তারা সেই রেস্তরাঁয় গিয়েছিলেন কাজ নিয়ে আলোচনা করতে।

এক সময় ইমাদের সঙ্গে সম্পর্ক ছিল সাবা আজাদের। ২০১৩ সালের এক সাক্ষাৎকারে ইমাদ সেটাও স্বীকার করেছিলেন। তবে সেই সম্পর্ক হয়নি স্থায়ী। ২০২০ সালে ভেঙে যায় সম্পর্ক।

অপরদিকে সুজান খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর একাই রয়েছেন হৃতিক। তার দুই সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ