1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনীতি অগণতান্ত্রিক থাকলে রাজনীতির গণতন্ত্র ফলপ্রসূ হয় না: অর্থমন্ত্রী সিলেট টেস্টে হতাশার দিন কাটাচ্ছে বাংলাদেশ অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাহি অক্টোবরে বিশ্ববাজারে কিছুটা কমেছে খাদ্যমূল্য, তবে এখনো আগের বছরের চেয়ে বেশি ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২ ডেভিস কাপ খেলতে ভিয়েতনামের পথে বাংলাদেশ দল রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু: রোগী ও মৃত্যু দুটোই বেশি ঢাকা-খুলনায় রোজায় ১০ পণ্য আমদানিতে ন্যূনতম মার্জিন রাখার নির্দেশ

দেশে সোয়া ১৬ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

দেশে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় সোয়া ১৬ কোটি ছুঁই ছুঁই করছে। গত বছরের (২০২১ সালের) ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা নিয়েছেন ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৯১ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৪৫০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ কোটি ২৭ লাখ ৪ হাজার ৫৫ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১৬ লাখ ৭০ হাজার ২৭৬ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে টিকাদান কর্মসূচি শুরুর দিকে শুধুমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মর্ডানা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা দেওয়া শুরু হয়।

রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯ লাখ ৭১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৩০৯ জন। এছাড়াও দ্বিতীয় ডোজের ৫ লাখ ৮৫ হাজার ৪০৪ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৯২ হাজার ৪৮৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২৯৫ জন ও নারী এক লাখ ৪৮ হাজার ১৪ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ দুই লাখ ৮১ হাজার ৫৬৫ জন ও নারী তিন লাখ ৩ হাজার ৮৩৯ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৭ হাজার ১৮৬ জন পুরুষ ও ৩৫ হাজার ৩৯৮ জন নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ