1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ১০৭ Time View

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, ঈদের পর ২৩ আগস্ট গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ৩০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

তিনি বলেন, এটি আমাদের কমিশনের অধীন প্রথম নির্বাচন। আমরা সব নিয়ম-কানুন মেনে নির্বাচন করার চেষ্টা করবো।

রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তার কক্ষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বিরোধী দল বা অন্য কোনো দল নির্বাচনে অংশ গ্রহণ করলো কিনা, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে। আমরা নির্বাচনমুখি দলগুলোকে নিয়ে কাজ করবো।

আরেক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, গাজীপুর উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। স্থানীয় প্রশাসনই যথেষ্ট। কথায় কথায় সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দরকার দেখছি না।

তিনি আরও বলেন, সেপ্টেম্বর অক্টোবরের দিকে নতুন করে নিবন্ধিত হতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করলে গাজীপুর-৪ আসন শূন্য হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচনের সম্পন্নের নিয়ম রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ