1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৭১ Time View

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়।

যুব ওয়ানডে বিশ্বকাপের আগের আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার কোয়ার্টার ফাইনালেই প্রতিবেশী দেশটির মুখোমুখি হচ্ছে রাকিবুল হাসান বাহিনী। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি যুবা টাইগারদের জন্য কঠিনই হতে যাচ্ছে।

সবশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২২ জানুয়ারি ওই ম্যাচে শুরুতে ব্যাট করে ১৪৮ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। জিততে হলে রাকিবুল বাহিনীকে করতে হতো মাত্র ১৪৯ রান। ওয়ানডে ক্রিকেটে এক সহজ লক্ষ্যই বলা চলে।

সহজ টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও হয় দুর্দান্ত। দুই ওপেনার মাহফিজুল হক ও ইফতেখার ইসলামের ওপেনিং পার্টনারশিপে আসে ৮৬ রান। ৭০ বলে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় আউট হন ইফতি। এরপরই বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। শেষমেশ মাঠে আর বল গড়ায়নি। আর তাই বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজ বাহিনী।

কোয়ার্টার ফাইনালের আগে প্রস্তুতির জন্য অনেকটা সময় পেয়েছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে তারা। ভারতের সঙ্গে খেলার অভিজ্ঞতা আগে থেকেই আছে। প্রতিপক্ষ নিয়ে তাই চিন্তিত নয় বাংলাদেশ। মাঠে ভালো করাটাই মূল।

বাংলাদেশ একাদশ
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, রাকিবুল হাসান, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

ভারত একাদশ
অঙ্করিশ রাগুভানসি, হারনর সিং, ইয়াশ ডুল, রাজ বাওয়া, কুশাল তাম্বে, দিনেস বানা, আনিশ্বর গৌতম, ভিকি ওস্তওয়াল, রাজবর্ধন, ভাসু ভাটস ও রবি কুমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ