1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৯৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫৪ জনে।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮৮৭ জন নগরের ও ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২৬ জন, অ্যান্টিজেন টেস্টে ৬৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৬৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৫ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৫১ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে সাতজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৭ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ