1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফ্রিটজকে হারিয়ে শেষ আটে সিৎসিপাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

দুবার পিছিয়ে পড়ে স্তেফানোস সিৎসিপাস ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে হারিয়ে জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে।

চতুর্থ বাছাই সিৎসিপাস মেলবোর্নে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচটি জেতেন ৪-৬, ৬-৪, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।

২৩ বছর বয়সী সিৎসিপাস তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন। গত বছরের ফরাসি ওপেনের রানার্সআপ এই গ্রিক সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইতালির একাদশ বাছাই ইয়ানিক জিনার মুখোমুখি হবেন।

শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার আলেক্স দে মিনাউরকে ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জিনা।

মেয়েদের এককে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ২৩ বছর বয়সী আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এই খেলোয়াড়কে ৫-৭, ৬-২, ৭-৬ (১০-৭) গেমে হারান এস্তোনিয়ার ৩৬ বছর বয়সী কাইয়া কানেপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ