1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। শেষ আটে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই যুবাদের।

প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান। এ ম্যাচে যারা জিতলে তারাই পৌঁছে যাবে পরবর্তী ধাপে।

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্ট যাত্রা করেছিল দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে। তবে আসরের প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে রাকিবুল হাসানের নেতৃত্বধীন খুদে টাইগাররা। অথচ অধিনায়কসহ দলে বেশকিছু ক্রিকেটার আছেন যারা গত আসরে দক্ষিণ আফ্রিকা দুর্গ জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বেশ দাপটের সঙ্গেই কানাডাকে হারায় রাকিবুলের দল। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শতরান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই ধারাবাহিকতার এবার আরব আমিরাতকেও হারাতে চাইবে যুবা টাইগাররা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সুযোগ আছে আরব আমিরাতেরও। তাই নিশ্চিতভাবেই বলা যায় ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের জন্য। বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি আইচ মোল্লা-প্রান্তিক নওরোজরা। আরব আমিরাতকে হারাতে দায়িত্বটা নিতে হবে তাদেরই।

বাংলাদেশ একাদশ

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তি নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

সংযুক্ত আরব আমিরাত একাদশ

কাই স্মিথ, সোরিয়া সাথিস, ধ্রুব প্যারাশার, আলিশা শারাফু, পুনিয়া মেহরা, নিলান্স কেসওয়ানি, আলি নাসের, রোনাক পানোলি, আয়ান আফজাল, আদিত্য শেটি ও জাশ গিয়ানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ