1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ম্যানসিটির সঙ্গে প্রতারণা করবেন না গার্দিওলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

স্পেন, জার্মানির পর এখন ইংল্যান্ডে। যেখানেই গিয়েছেন রাজত্ব করেছেন পেপ গার্দিওলা, তবে কোথাও বেশি দিন থাকেননি স্প্যানিশ এ কোচ। এ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সঙ্গে আছেন ছয় বছর। চুক্তি আছে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। এর পর তার ভবিষ্যৎ কোথায়?

বার্সাকে ‘হেক্সা’ জেতানো এ কোচ জানান, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ক্লাবের কাছে সৎ ও খোলামেলা থাকবেন; ক্লাবের সঙ্গে প্রতারণা করতে চান না।

যাই হোক আপাতত ইতিহাদ স্টেডিয়াম রেখে কোথাও যাওয়ার চিন্তা নেই বলে জানিয়েছেন গার্দিওলা।

তিনি বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) আমাদের সব কিছু দিয়েছে। আমি তাদের সঙ্গে প্রতারণা করতে পারি না বা তাদের সঙ্গে ভুল কিছু করতে পারি না। সেটা মোটেও ভালো কিছু হবে না। ক্লাবের সঙ্গে দুবার চুক্তি নবায়ন করেছি। এখনো তাই। তারা আমার জন্য কী চিন্তা করে আর আমি কী চিন্তা করি, এটার ওপর নির্ভর করছে। যেহেতু চুক্তি আছে, সেহেতু এত কিছু চিন্তা করছি না। আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা মানুষদের মতো নই।’

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে গার্দিওলার দল সিটি। ছয় বছরে চতুর্থ লিগ জেতার ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে আছে সিটি। দলকে চারটি কারাবাও কাপ ও এফএ কাপ জেতানো গার্দিওলা এখন ক্লাবে ‘নিরাপদ ও সুখে’ আছেন।

এ সুখটায় যেন কিছু একটা কমতি থেকে গেছে। সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি গার্দিওলা। অনবদ্য দল গড়েও গত বার চেলসির কাছে ফাইনালে হেরে শিরোপা জেতা হয়নি তার।

এ কারণে কম সমালোচনাও সইতে হয়নি গার্দিওলার। এবার সিটিকে নিয়ে আবারও নতুন করে স্বপ্ন বুনছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ