1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৬২ Time View

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের যুবারা।
আর তাই টুর্নামেন্টে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জয়ের বিকল্প ছিল না।

৮ উইকেটের বড় জয়ে শেষ আটের লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ইফতেখার হোসাইনের। ৬১ অপরাজিত ছিলেন এই তরুণ তুর্কি ওপেনার।

এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সবকটি উইকেট হারিয়ে যুবাদের বিপক্ষে ১৩৬ রান করেছিল কানাডা।

সেইন্ট কিটসের বাসেত্তেরে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভাররে কানাডা সংগ্রহ করে ৩৪ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই সাজঘরে ফেরেন ২৭ বলে ৮ রান করা জাশ।

সতীর্থ ওপেনারকে হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অনুপ। কিন্তু অপরপ্রান্তে তাকে কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। তিনে নামা ইয়াসির মাহমুদ ১, অধিনায়ক মিহির প্যাটেল ১১, মোহিত প্রসার ১২, গুরনেক জোহাল সিং ১, এথান গিবসন করেন ২ রান।

অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়ে যান অনুপ। ইনিংসের ৪১তম ওভারে সাজঘরে ফেরার আগে সাত চারের মারে ১১৭ বলে ৬১ রান করেন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। এরপর আর বেশি দূর যেতে পারেনি কানাডা। তাদের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।

বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। ডানহাতি পেসার রিপন মন্ডল ২৪ রানে সমান ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ