1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না : তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না। ইভিএমের মাধ্যমে ভোট হলে কতটা সুষ্ঠু হয়, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝতে পেরেছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ইভিএমে ভোটের বিষয়টি বাংলাদেশে যেসব কূটনীতিক রয়েছেন, তাদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে। এর আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কারচুপির সুযোগ ছিল। এ কারণে সেসব নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেটা ইভিএমের মাধ্যমে হওয়ার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হয়নি।

তিনি বলেন, তবে কিছু জায়গায় মেশিনের সমস্যার কারণে অনেকে ভোট দিতে পারেননি, এটা দুঃখজনক। নতুন একটা পদ্ধতিতে এমন কিছু ভুল হতে পারে, যেটা অস্বাভাবিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ