1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আবারও বিতর্কে সামান্থার আইটেম গান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এর ‘সামি সামি’, ‘শ্রীভালি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানগুলো দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে।

সিনেমাটির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে নেচেছেন সামান্থা রুথ প্রভু। শুরু থেকেই আলোচনায় ছিল গানটি। সম্প্রতি এক রাজনৈতিক নেতা দাবি করেছেন, এই গানটি ভক্তিমূলক ছিল কিন্তু এখন সেটিকে আইটেম গানে পরিণত করা হয়েছে।

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। নতুন এই বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘কম্পোজার হিসেবে আমাদের সব সময় নির্মাতা কী চাইছেন সেদিকে গুরুত্ব এবং বিষয়বস্তুর দিকে নজর দিতে হয়। যদি প্রেমের গান হয়, সেক্ষেত্রে প্রেমের গান। আর যদি আইটেম গান দিতে হয় তাহলে আইটেম গান।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি ভক্তিমূলক, প্রেম অথবা আইটেম যে ধরনের গানই হোক না কেন কম্পোজিশন পদ্ধতি একই রকম। কিন্তু এই ব্যক্তি এটি ভিন্ন দিকে নিতে চাইছেন, যেটি খুবই অপ্রাসঙ্গিক।’

এর আগে সামান্থার এই আইটেম গানটি নিয়ে আপত্তি করে অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থা। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ