1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ড. মিজানুরকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১২
  • ৮৭ Time View

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১৯৬৬৫৩৩৮৯৬ নম্বর মোবাইল ফোন থেকে গত কয়েকদিন ধরে মিজানুর রহমানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালেও একই নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলেন, সাতদিনের মধ্যে তাকে মেরে ফেলা হবে এবং তার জন্য একটি বুলেট প্রস্তুত রাখা হয়েছে। শত চেষ্টা করেও তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না।

হত্যার হুমকি দিয়ে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না।

এ বিষয়ে মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনি র‌্যাব, পুলিশ ও ডিবিকে জানিয়েছেন। মায়ের দোয়া মাহফিলের জন্য তিনি এখন গাইবান্ধায় আছেন। ঢাকায় ফিরে তিনি জিডি করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বক্তব্য দেওয়ার কারণে এই হুমকি বলে মনে জাতীয় মানবাধিকার কমিশন। হুমকিদাতাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ