1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সিরিজ জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

টানা দ্বিতীয় টেস্ট জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে তারা। কেপটাউনে ১১১ রানের সমীকরণ মেলাতে পারলেই সিরিজ জিতে নেবে প্রোটিয়ারা। হাতে ৮ উইকেট থাকায় কাজটা সহজই হওয়ার কথা তাদের।

ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে আটকে দক্ষিণ আফ্রিকাকে জয়ের সুযোগ করে দিয়েছে বোলাররা। তবে সবকিছুকে ছাপিয়ে তৃতীয় দিন ভারতের হয়ে আলো ছড়িয়েছেন ঋষভ পান্ত। সেঞ্চুরি তুলে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে একাই লড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। উপমহাদেশের প্রথম উইকেট রক্ষকব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েছেন পান্ত।

কোহলি, রাহুল, আগারওয়াল, পূজারারা যেখানে আসা-যাওয়ার মিছিলে; সেখানে প্রতিরোধ গড়েছিলেন পান্ত। এদিন ধ্বংসস্তুপে দাড়িয়ে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজান শতরানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক কোহলি। রাহুলের ব্যাট থেকে আসে ১০ রান। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি বাকিদের কেউই।

বল হাতে প্রোটিয়াদের হয়ে ৩৬ রানে ৪ উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন। ৩টি করে উইকেট পেয়েছেন রাবাদা ও লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসের ১৩ রানে লিডসহ দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দেয় ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মোহাম্মদ সামির বলে শুরুতেই মার্করামের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে অবশ্য প্রতিরোধ পায় তারা। ডিন এলগার ও পিটারসেনের ৭৮ রানের জুটিতে দারুণ জবাব দেয় দক্ষিণ আফ্রিকা।

দিনের শেষ দিকে এলগার ৩০ রান করে আউট হলেও ৪৮ রানে অপরাজিত থাকেন পিটারসেন। তৃতীয় দিন শেষে ২ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ১০১ রান। সিরিজ জিততে হাতে দুদিন রেখে তাদের প্রয়োজন ১১১ রান। আর ভারতের দরকার ৮ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ