1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৫৫ Time View

ঘরের মাঠে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল চেলসি। ফিরতি লেগেও টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা লড়াইয়ে পা রাখল টমাস টুখেলের দল।

ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠল চেলসি। গত বুধবার প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল তারা।

প্রথমার্ধে বল দখলে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল চেলসি। অষ্টাদশ মিনিটে গোলও পেয়ে যায় তারা। কর্নারে উড়ে আসা বল হেডে জালে পাঠান আন্টোনিও রুডিগার।

দ্বিতীয়ার্ধেও উল্লেখযোগ্য তেমন কিছ্ইু করতে পারেনি টটেনহ্যাম। প্রথম পর্বে হেরে থাকায় এখানে তাদের গোল করতেই হতো, তাও একাধিক। সেখানে কিনা ঘরের মাঠে পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারে দলটি!

আরেক সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ