1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গুরোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৪৪ Time View

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আক্রান্ত তিনজন ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৪৩ জন। তাদের ঢাকার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন ১৬ জন।

এছাড়া চলতি বছরের ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ