1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

শুরুতেই সূচকের বড় উত্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৮০ Time View

নতুন বছরের প্রথম চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনও বেশ ভালো অবস্থায় রয়েছে। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

এর আগে বছরের প্রথম চার কার্যদিবস শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়। এতে চারদিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭১ পয়েন্ট বেড়ে যায়।

এ পরিস্থিতিতে বছরের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া সূচকের এই বড় উত্থান প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৪৮ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ২৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৭১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ