1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচে উঠল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে টাইগাররা। গত বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ফাইনাল ম্যাচটিতে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা হাতে তোলে কিউইরা। যে আসরে তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ।

প্রথম আসরে কোনো জয়ের মুখ না দেখতে পারা দলটিই দ্বিতীয় আসরে এসে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। সেটা আবার তাদেরই মাটিতে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটিই সত্য।

মাউন্ট মুঙ্গানুইতে আজ (বুধবার) নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এটি কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সেই সঙ্গে নামের পাশে যোগ করেছে মূল্যবান ১২টি পয়েন্ট।

এতে করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসাবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলংকা (২৪ পয়েন্ট)।

৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ