1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ। এদেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে তার সূতিকাগার ছাত্রলীগ নামের প্রতিষ্ঠান। মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্রলীগের যে অবদান, তা বঙ্গবন্ধু তার বক্তব্যে বলে গেছেন। আজ মঙ্গলবার নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জন্মের পর থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী ভূমিকা রেখেছে ছাত্রলীগ। সকল অন্যায়কে প্রতিরোধ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ