1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

হারবে জেনেই তৈমূরকে অব্যাহতি দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হারবে জেনে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপি দল থেকে অব্যাহতি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইরেশ যাকেরের নেতৃত্বে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অনুধাবন করতে পেরেছে যে, তৈমূর আলম খন্দকারের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভোটে তিনি নিশ্চিতভাবেই হারবেন। এজন্য আগেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। এ কারণে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

দলীয় সিদ্ধান্ত না মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হওয়া তৈমূর আলম খন্দকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

সোমবার (৩ জানুযারি) বিশেষ বাহকের মাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা অব্যাহতিপত্র তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ