1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি ছাত্রলীগের সাবেক একজন কর্মী হিসেবে এবং বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদকের কন্যা হিসেবে ছাত্রলীগকে নিয়ে গর্বিত। আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ