1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের কাঁটায় বিদ্ধ বলিউড। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। অর্জুন, অংশুলা, রিয়ারা বর্তমানে করোনা পজিটিভ। সবে করোনামুক্ত হয়েছেন কারিনা-অমৃতারা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার সকালেই করোনা পজিটিভ হওয়ার কথা জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। তিনি জানান, কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ তার স্ত্রী প্রিয়া রুঞ্চালও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জন। কেমনভাবে করোনা আক্রান্ত হয়েছেন জন, সেকথাও জানান অভিনেতা।

জন লিখেছেন, ‘তিন দিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাৎ করি, এর পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারো সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন।’

দুই দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফাতেহিরও। অভিনেত্রী জানিয়েছেন, বিছানা ছেড়ে উঠতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ