1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সৌরভ গাঙ্গুলি ‘ক্লিনিক্যালি’ সুস্থ, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮ Time View

কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এ সাবেক অধিনায়ক। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্লিনিক্যালি সুস্থ ঘোষণা করেছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও করোনামুক্ত হননি গাঙ্গুলি। উডল্যান্ডস হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী ডাকাত রুপালি বসু জানিয়েছেন, এখন থেকে বাকি সময় নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন বিসিসিআই সভাপতি। তার সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকবেন ডাক্তার সপ্তর্শি বসু ও ডাক্তার সৌতিক পান্ডা।

গত রোববার (২৬ ডিসেম্বর) হালকা জ্বরে আক্রান্ত হয়েছিলেন গাঙ্গুলি। পরে সোমবার সকালে কোভিড-১৯ টেস্ট করা হলে পজিটিভ শনাক্ত হন তিনি। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, গাঙ্গুলির পরিবারের বাকি সদস্যদের কারও কোনো সমস্যা হয়নি। তার পূর্ব অসুস্থতার কারণে হাসপাতালের পরিবর্তনে বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নেওয়া হয়েছে গাঙ্গুলির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ