1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬ Time View

শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও দেশে যেভাবে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে তা বিশ্বের অনেক দেশও পারেনি। বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে কোভিডকালে শিল্প মালিকরা স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব গুচিয়ে মানুষ কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পেরেছে।

শুক্রবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম প্রাঙ্গণে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই এর পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ও কোভিড হাসপাতালের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডারস্ ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া প্রমুখ।

বিজয় মেলা উদ্ধোধন শেষে শিল্পমন্ত্রী মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনিহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুই শতাধিক স্টল অংশগ্রহন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ