1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ফরিদপুরে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৪০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১০৪ Time View

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ৪০ জন। হতাহত সবাই জুটমিল শ্রমিক।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ঘটনাস্থলে নিহত বিনা আক্তার (৩২), লাভলু (১৪) ও আল-আমিন (১৩)। এদের বাড়ি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

অন্যদিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। এদের একজন হলেন নাজমুল (১৮)। তার বাড়ি সদর উপজেলার কানাইপুর এলাকায়। আর একজনের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসিনুল হক জানান, ফরিদপুরের করিমপুরে অবস্থিত আবুল হোসেন জুট মিলের নিজস্ব বাসটি বোয়ালমারী ও মধুখালী এলাকার শ্রমিকদের নিয়ে মিলে যাচ্ছিল।
বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সেতুর রেলিংয়ে আঘাত করে। এ সময় শ্রমিকদের বহন করা বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২জন।

আহতদের মধ্যে ১৫ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী এবং মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে।

ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ৪০ জনের মধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ