1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পদ্মাসেতুর অনুদান নিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১২৮ Time View

পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান সংগ্রহের লক্ষ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ)  নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের মানুষ এবং প্রবাসীদের কাছ থেকে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় অনুদান সংগ্রহের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা’ নামে হিসাব খুলতে হবে। তা সংরক্ষণও করবে এসব ব্যাংক।

সংগৃহীত অর্থ সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সরকারের হিসাবে জমা করতে হবে। আর জনস্বার্থে ব্যাংকগুলোকে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই এটা করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, স্থানীয় মুদ্রায় অনুদান সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘পদ্মাসেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ নামে অ্যাকাউন্ট খুলবে। প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় অনুদান নিতে বিদেশি এবং অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো ‘পদ্মাসেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনিবাসী)’ নামে হিসাব খুলবে। যাতে করে প্রবাসীরা বিদেশে ব্যাংকের শাখা অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে ব্যাংকের এডি শাখার অ্যাকাউন্টে অনুদান দিতে পারে। তবে কোনো প্রবাসী বাংলাদেশি টাকায় অনুদান দিতে চাইলে তা নিবাসী হিসেবে জমা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সংগ্রহীত সব অনুদান বাণিজ্যিক ব্যাংকগুলোর মুখ্য শাখার অথবা স্থানীয় শাখার মাধ্যমে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে মাস শেষে জমা করতে হবে। এজন্য সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়কে দেশের মানুষের অনুদান এবং প্রবাসীদের অনুদান নিতে দুটি হিসাব পরিচালনা করতে হবে।  সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সরকারের নির্দিষ্ট হিসাবে তা নিয়মিতভাবে জমা করবে।

এর আগে গত ৫ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের বাজেট অণুবিভাগ থেকে পদ্মাসেতুর অনুদান সংগ্রহের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। আর সেই প্রজ্ঞাপন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশ দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ