1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ক্লাস : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫১ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষমন্ত্রী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে আগামী মার্চ মাসের পর স্বাভাবিক পাঠদান শুরু হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।

তিনি বলেন, আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলাম পড়ানো পাইলটিং হিসেবে শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি নির্বাচন করা হয়েছে।

মন্ত্রী বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়, এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ, সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ