1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

রোববার থেকে বুস্টার ডোজ, দেওয়া হবে ফাইজারের টিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪০ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহাখালীর বিসিপিএসে রোববার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররা এই ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে টিকা গ্রহীতার সংখ্যা বাড়তে থাকবে। বুস্টার ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালী বিসিপিএসে বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী দিনে ১০০-২০০ মানুষকে টিকা দেওয়া হতে পারে। এরপর পর্যাক্রমের সারা দেশেই বুস্টার ডোজ চলমান থাকবে।

মন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছে আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। ।

বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, টিকার কোন অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডাব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। এবং আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে।

মন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ওমিক্রন রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশ থেকে যারাই দেশে আসবে, তাদের ৪৮ ঘণ্টা আগে করোনার টেস্ট করে আসতে হবে। প্রবাসীদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ