1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

অস্বস্তিতে ক্রিকেটাররা, তবু সফর বাতিলের সুযোগ নেই: পাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৫৯ Time View

গুঞ্জন শোনা যাচ্ছিল করোনাভাইরাসজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সেটির কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই সেই বিষয়টিও জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেছেন বিসিবি সভাপতি। শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সূযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন জটিলতায় পড়েছে সফরকারীরা। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতো হলো দুঃসংবাদ। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের। সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ