1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বেড়েছে আয়-রোজগার, বিলাসবহুল গাড়ি কিনলেন কিয়ারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৬২ Time View

বলিউডের তরুণ প্রজেন্মের জনপ্রিয় অভিনেত্রী সেনসেশন কিয়ারা আদভানি। বেশ কিছুদিন থেকে একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। আর তাই বলিউডে বাড়ছে কিয়ারার চাহিদা। ব্যাপক হারে একইভাবে আয়-রোজগার বেড়েছে।

তার সম্পদ যে বাড়ছে তার প্রমাণ পাওয়া গেল বুধবার ১৫ ডিসেম্বর। বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন তিনি। গাড়িটি কিনতে কিয়ারা ব্যয় করেছেন ১ কোটি ৫৬ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকারও বেশি।

কিয়ারার বিলাসবহুল গাড়ির মডেল ‘অডি এ ৮ এল’। শুধু এই কালো রঙের এই ‘অডি এ ৮ এল’ গাড়িটিই নয়। এছাড়ও তার আরও তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এগুলো হলো- বিএমডব্লিউ এক্স ৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ ডি।

অডি ইন্ডিয়ার অফিশিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।’’

উল্লেখ্য, কিয়ারা আদভানি অভিনয় শুরু করেন ২০১৪ সালের ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে। এরপর জনপ্রিয়তা পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৯ সালে ‘কবির সিং’ সিনেমার মাধ্যমে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান কিয়ারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ