1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

জিতেই চলেছে লিভারপুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৪ Time View

ঘরের মাঠে বৃহস্পতিবার শুরুতেই পেছনে পড়েছিল লিভারপুল। তবে এরপরই দলটি ঢ়ুরে দাঁড়ায়। যার জবাব ছিল না নিউক্যাসল ইউনাইটেডের। এ সুযোগে জটা, মোহাম্মদ সালাহ ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের দারুণ পারফরম্যান্সে লিগ শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের দল।

বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল। পিছিয়ে পড়ার পর সমতা টানেন দিয়োগো জটা। খানিক পরই দলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ। শেষ দিকে ব্যবধান বাড়ান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। এই নিয়ে টানা ৬ জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রাখল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল তারা।

গতকাল নিউক্যাসল শুরুটা করে দুর্দান্ত। সাত মিনিটের মাথায় জনজো শেলভির চমৎকার গোলে এগিয়ে যায় তারা। যদিও সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি লিভারপুল। ২১তম মিনিটে সমতা টানেন জটা। তার হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় কাছ থেকে টোকায় বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। এর চার মিনিট পর সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। বল গোলরক্ষকের পায়ে লেগে ফেরার পর ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান মিশরের ফরোয়ার্ড।

বিরতির পর সমতায় ফিরতে জোর চেষ্টায় করে নিউক্যাসল। তবে কম যায়নি লিভারপুলও। তাতে অবশ্য শেষ পর্যন্ত জেতে প্রিমিয়ার জায়ান্টরাই। নির্ধারিত সময় শেষের তিন মিনিট বাকি থাকতে গোল করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড। দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন এই ইংলিশ ডিফেন্ডার।

এ জয়ে ৪০ পয়েন্ট হল লিভারপুলের। তারা আছে টেবিলের দুইয়ে। আর এক নম্বরে থাকা সিটির পয়েন্ট ৪১। ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ