1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বাসায় ফেরার অপেক্ষায় ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য ও মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু’একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, শুরুতে যখন তিনি হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।

বুকে ব্যথা নিয়ে গত বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় গঠন করা হয় ১০ সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

২০১৯ সালের ৩ মার্চ অসুস্থ হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনিতে ৩টি ব্লক পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে তিনি দেশে ফেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ