1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবন্নোয়ন সূচক, সামাজিক সূচক এবং অর্থনৈতিক সূচক- সব সূচকে আজ আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি।

আজ বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন, আজ সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। তারা আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এখানেই জাতির পিতার রাষ্ট্র গঠনের স্বার্থকতা।

হাছান মাহমুদ বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই অপশক্তি এবং তাদের দোসররা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সব অপশক্তিকে পদদলিত করে, সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।

স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর বছরের বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি প্রথমেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র দল মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা অগণিত শহীদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ